নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো : ইসি মাছউদ

নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ ১২ ফেব্রুয়ারি এর ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে দেশের নির্বাচনী পরিবেশকে ‘যথেষ্ট ও তুলনামূলকভাবে ভালো’ বলে অভিহিত করেছেন।

রবিবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) তিনি এ কথা জানান।

ভোটের পরিবেশ সম্পর্কে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা মনেকরি নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো আছে।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হচ্ছে। রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। সংশ্লিষ্ট সবাই এখন ভোটের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
তিনি জানান, যে নির্বাচনের পরিবেশ বর্তমানে যথেষ্ট ভালো এবং দেশের রাজনৈতিক ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে

-মামুন