প্রচলিত নিয়মে দেশ পরিচালনায় ইনসাফ প্রতিষ্ঠা অবাস্তব পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই
বলেছেন,প্রচলতি নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমে অন্যায় দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা অবাস্তব।
জামায়াতে ইসলামী ও বিএনপি নির্বাচন করছেন তারা কোন ইসলামী দল নয়। জামায়াতের নেতৃত্বে
লোকেরা বলছে তারা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ
পরিচালনা করবে। প্রচলিত নিয়ম অনুযায়ী দেম পরিচালনা করে অন্যায়কে দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা
অবাস্তব। ইসলামী আন্দোলন বাংলাদেশেই একমাত্র দল,যারা ইসলাম ও ইনসাফভিত্তিক দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শনিবার দুপুর ১২ টার দিকে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে হাতপাখার মার্কা প্রার্থীর
পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন। তিনি অরো বলেন,এদেশ হালেম ওলামাদের দেশ তাই রাষ্ট পরিচারনা করা হবে ইসলামী শরিয়ত মোতাবেক। অন্য কোন আইন দিয়ে দেশ পরিচালনা করা যাবে না। ইসলামী শরিয়ত ছাড়া দেশে শান্তি আসতে পারে না।

বাউফলের মাটি ইসলামের ঘাটি উল্লেখ করে,তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের
বিজয় নিশ্চিত করতে হাতপাখার মার্কায় ভোট দেওয়ায়র আহবান জানান। পটুয়াখালী-২ বাউফল আসনের হাতপাখার প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলনের নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ সহ জেলা ও উপজেলার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল