ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ৮ ফ্রেব্রুয়ারি-২০২৬, রবিবার সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ সম্প্রচার করা হবে।
পীর সাহেব চরমোনাই তার ভাষণে মহান স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মপরিকল্পনা তুলে ধরেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য ও বোধ-বিশ্বাসের প্রতিফলন ঘটানোর প্রস্তাবনা হাজির করেছেন।
রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারে কর্মপদ্ধতি, বিশেষ কর্মসূচি ও খাতওয়ারি পরিকল্পনা তুলে ধরেছেন। ভোট প্রদানে ইসলামের নীতি ও অবস্থান তুলে ধরেছেন। তারুণ্যের প্রতি বিশেষ বার্তাও বহন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের বক্তব্যে।










