বাবার জন্য ভোট চাইলেন জাইমা রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে গণসংযোগে অংশ নিয়ে ভোট চেয়েছেন তার মেয়ে জাইমা রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন জাইমা রহমান। এরপর গুলশান–১ সার্কেলসহ আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।

ভোট প্রার্থনার সময় জাইমা রহমান বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা–১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”

গণসংযোগকালে তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক ও দোকানিদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

-এমইউএম