কুলাউড়ায় চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করব : ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান কুলাউড়া বাসীকে বলেন, কুলাউড়া আমার জন্মভূমি। আমি এখানে জন্মগ্রহণ করেছি। বিভিন্ন সময় আমাদের কুলাউড়া উন্নয়ন বঞ্চিত হয়েছে। কুলাউড়ার মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পায় নি। ইনশাআল্লাহ এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো। আগামী ১২- ই ফেব্রুয়ারী আপনাদের অনুরোধ করছি দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে জয়ী করলে একটি পরিবর্তনশীল বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ দিবেন।

ড. শফিকুর রহমান চা শ্রমিকদের ভাগ্য উন্নয়নে দুটি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন আমরা চা শ্রমিকদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট দূরীকরণ করে একটি আধুনিক মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতে কাজ করে যাবো।শনিবার ৭ ফেব্রুয়ারী দুপুরে কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার নির্বাচনী সমাবেশে হাজার হাজার ভক্ত-সমর্থকদের মাঝে আমীরে জামায়াত এ-সব কথা বলেন।

এ-সময় তিনি মৌলভীবাজার-১ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, মৌলভীবাজার -২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীকে দাড়ি পাল্লা মার্কা প্রতীকের পক্ষে কাজ করার জন্য সর্বস্তরের শ্রেণীপেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, সাধারন সম্পাদক সিগবাত উল্লাহ, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, জেলা লেবার পার্টির সভাপতি শাহ মাসুম ফারুকী প্রমুখ।

-মৌলভীবাজার প্রতিনিধি