বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
আজ শুক্রবার বেলা ১১ টা থেকে দিনব্যাপী বনানী কাঁচাবাজার এলাকা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচার দলের আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
এ সময় বনানী কাঁচাবাজার এলাকার আশপাশের বিভিন্ন দোকান, অফিস ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি’র চেয়ারম্যান জনক তারেক রহমানের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল,।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি গণমানুষের দল এবং সাধারণ মানুষের পক্ষে সব সময় কাজ করে। তিনি আরও বলেন, দলের রাজনীতির মূলভিত্তি এ দেশের সাধারণ মানুষ।
জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে অন্যন্যের মধ্যে পথসভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহ সভাপতি আজিজুস সামাদ, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম ও স্বাস্থ্য সম্পাদক ডা. মিজানুর রহমান,কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র) মোঃ কবির হাসান মৃধা। বরিশাল বিভাগের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক এম মনির হোসেন, বরিশাল মহানগর প্রচার দলের সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন, এছারাও বিভিন্ন জেলার জাতীয়তাবাদী প্রচার দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনির হোসেন, বরিশাল










