মাজহারুল ইসলাম
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২রাউন্ড গুলি উদ্ধার করেছে পূর্ব ছাগলনাইয়া বিওপির বিজিবি সদস্যরা।
গত ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার পূর্ব ছাগলনাইয়া বাগান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানা সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পূর্ব ছাগলনাইয়া বিওপির একটি টহল দল ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া বাগান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি খড়ের গাদায় প্লাস্টিকে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলি ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন মিয়া জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় বিজিবির হাবিলদার মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা (নং-০৩) দায়ের করেছেন ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ আলম পাটোয়ারী জানান, তদন্ত করে এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হব।
-সাইমুন










