নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ রাকিবুল ইসলাম মিশান (৩৪) গ্রেফতার হয়েছেন। তিনি নড়াগাতী থানা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক।
সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাত থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত কালিয়া সেনা ক্যাম্প ও নড়াগাতী থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযানে তার বাড়ি থেকে ২টি অ্যামুনিশন, ২টি হাসুয়া, ১টি গাছিদা, ১টি চাইনিজ কুড়াল, ১০টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি রাম দা,
৩টি চাকু, ৫টি ফলা, ৪টি টেটা, ৪টি ঢাল ও ১টি এক্সপেন্ডেবল মেটাল স্টিক উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
-নাজিম উদ্দিন, নড়াইল/










