পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ২০

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকায় একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ চলাকালে এই বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের সংখ্যা ৮০ থেকে ১০০ জনের বেশি হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। খবর বিবিসির।

বিস্ফোরণের পর ইসলামাবাদের তিনটি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে এবং চিকিৎসা চলছে।  বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও প্রাথমিক প্রতিবেদনে এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

-বেলাল হোসেন