ভারতীয় ভিসা প্রদানের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই ব্যবস্থায় গতকাল বৃহস্পতিবার থেকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাইনআপ প্রক্রিয়া চালু করা হয় এবং সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং খোলা হয়। এছাড়াও ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।
আইভ্যাক জানায়, নতুন সিস্টেমে পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে এজন্য বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এর আগে এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। যার লিংক অফিসিয়াল আইভ্যাক ওয়েবসাইটে পাওয়া যাবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) এবং পরবর্তী তারিখগুলোর সব অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে। সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য আবেদনকারীদের নির্দেশিকাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে আইভ্যাক। পাশাপাশি বিকাল সাড়ে ৫টার আগেই সাইনআপ সম্পন্ন ও প্রয়োজনীয় ওয়েব ফাইল আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, নতুন সিস্টেম চালুর শুরুতেই জাল অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ থেকে বিরত থাকতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সাইনআপের সময় ভিসা ওয়েব ফাইলে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিয়ে সাইনআপ করতে হবে। সাইনআপ করলে একটি ওটিপি এসএমএসে এবং আরেকটি ইমেইলে পাঠানো হবে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরে মোবাইলে পাঠানো ওটিপি সাবমিট করে ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ শেষ করতে হবে। বিকাল সাড়ে ৫টার পর সাইনআপ করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের শুরুতেই জাল অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ করা থেকে বিশেষ নির্দেশনা জানানো হয়েছে এবং সাইনআপ বাটনে ক্লিক করে ভিসার ওয়েব ফাইলে থাকা ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইনআপ করতে বলা হয়েছে। সাইনআপ করার একটি ওটিপি এসএমএসে যাবে এবং আরেকটি যাবে ইমেইলে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরবর্তী সময়ে মোবাইল এসএমএসের ওটিপি সাবমিট করার মাধ্যমে ইমেইল এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ করতে হবে। বিকাল সাড়ে ৫টার আগে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর মোবাইলে ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতা চলে আসবে। সেখানে প্রথমে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে। আপলোড করার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য নির্বাচিত একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। সেটি পরিবর্তন করতে চাইলে একবার বদলানোর সুযোগ রাখা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসা অনুযায়ী ফি পেমেন্ট করতে হবে।
-জোহা










