নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড়  ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে চাতলপাড় ডিগ্রি  কলেজ  মাঠ প্রাঙ্গণে  এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

চাতলপাড়  ইউনিয়ন বিএনপির  সভাপতি সোহরাব খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন  ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র  সহ সভাপতি ওমরাও খান , উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহে আলম,  সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত উল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চেয়ারম্যান,  উপজেলা জমিয়তে ওলামার সভাপতি মওলানা  হাবিবুর মুরসালিন,কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন ভুইঁয়া, গোয়ালনগর  ইউনিয়ন বিএনপি সভাপতি তারেক হাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, খোকন পাঠাওয়ারী,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম,সদস্য ওয়াসিম মাহমুদ,কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাসার রনি,  উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, চাতলপাড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, সিনিয়র সহ সভাপতি সোহাগ,  ছাত্রদলের সভাপতি সোহেল, ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি কনিকা আক্তার,  সহ উপজেলা এবং ইউনিয়ন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

খ,ম, জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া