প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে পাঠাগারের পক্ষ থেকে র্যালী, আলোচনাসভা, কবিতা আবৃতি ও প্রবন্ধপাঠ কর্মসূচীর আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে বিকাল ২ টায় পাঠাগারের সদস্যদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়। পরে পাঠাগারের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও কবিতাপাঠ কর্মসূচী। পাঠাগারের গ্রন্থাগারিক রেশমিনা রেশমির সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন হাজি কালামিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কাদের, শিক্ষানুরাগী ইমরান বিন ইসলাম, ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ জুনাইদ রাসেল, জয়নাল আবেদীন ও নাজমা বেগম। আলোচনাসভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণপাঠাগারের বিকল্প নাই।
একমাত্র গণপাঠাগার-ই পারে শহর থেকে গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। বক্তারা বলেন, ঝিমিয়ে পড়া পাঠাগারগুলোকে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার গণপাঠাগারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমানে পাঠাগারগুলো ব্যাপক ভুমিকা পালন করতে পারে। অনুষ্ঠান শেষে কবিতা আবৃতি ও পবন্ধপাঠে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ইসমাইল ইমন, চট্টগ্রাম










