২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনিত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেন, আমরা মানুষের জন্য কাজ করতে চাই,আমরা যদি নির্বাচিত হয় তাহলে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শস্য বিশিষ্ট আধুনিক মানের হাসপাতাল স্থাপন করা হবে।
বুধবার ( ৪ফেব্রুয়ারি) প্রচারণার দ্বিতীয় দিনে সকাল হতে রাত অবধি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী, সাজেক, রুপকারী, মারিশ্যা ইউনিয়ন ও পৌরসভার চৌমুহনী মুক্ত মঞ্চে বিশাল পথ সভার মাধ্যমে প্রচারণা শেষ করে।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটি’র সদস্য সচিব এড. মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো,জেলা বিএনপির সহ- সভাপতি সম্পাদক সাইফুল ইসলাম পনির ও অষ্টম সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী মৈত্রী চাকমা।
এছাড়াও বাঘাইছড়ি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী সহ জেলা এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক
দর্শন চাকমা, রাঙ্গামাটি








