পঞ্চগড়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক আটক

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে Tapal-100 নামীয় নেশাজাতীয় ওষুধ ৩০(ত্রিশ) পিসসহ মো: রহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), পঞ্চগড় ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার জগদল বাজারে ডিএনসি পঞ্চগড় জেলা কার্যালয়ের পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবির এঁর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জগদল বাজারে অভিযান চালায়। এ সময় ডিএনসি স্টাফ সিপাই মো: আরিফুল ইসলাম এবং তরিকুল ইসলাম মাদক ক্রেতা ছদ্মবেসে মো: রহিদুল ইসলাম এর কাছে ট্যাবলেট ক্রয় করার মুহূর্তে তাকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ০৩(তিন) পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩০টি ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ৯,০০০ টাকা।

আটক মো: রহিদুল ইসলাম সদর উপজেলার জগদল সর্দারপাড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সহকারী পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবির বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জগদল বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করি Tapal-100 নামীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ একজনকে আটক করি। পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে আরও জোরদার করা হবে এবং পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ২৯(ক) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়