মঠবাড়ীয়ায় ২ প্লাটুন নৌবাহিনী মোতায়েনের নির্দেশ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার উপকূলীয় এলাকার ১০টি ভোটকেন্দ্রে ২ প্লাটুন নৌবাহিনী সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে যা বলা হয়েছে
চিঠিতে উল্লেখ করা হয়, পিরোজপুর-৩ নির্বাচনী এলাকার মঠবাড়ীয়া উপজেলার উপকূলবর্তী ১০টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ২ প্লাটুন নৌবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। উপকূলীয় দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Asraful