বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। তিনি বলেন, ধর্মের প্রসঙ্গ তুলে একটি মহল ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সম্মানিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জানতে হবে আমাদের এই জনপদের গর্বিত সন্তান জনাব তারেক রহমান। তার পিতা ছিলেন সাবেক রাষ্ট্রপতি এবং মাতা ছিলেন সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তাই এই পবিত্র ভূমি থেকে জনাব তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন।
২রা ফেব্রুয়ারি-২৬ সোমবার বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড শেখপাড়া মন্ডলপাড়া ভাটকান্দি গ্রামে গণসংযোগ শেষে দক্ষিণ শেখপাড়া পশ্চিমপাড়া ভাটকান্দি গ্রামে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস চাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ২১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওহেদুল সরকার, সোহানুল করিম, মহিলা দলের নেত্রী রঞ্জনা আক্তার, আমেনা বেগম, বিএনপি নেতা ইসরাইল হোসেন, ফজলুল হক, রওশন আলম, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, আব্দুল হাকিম, স্থানীয় ভোট কেন্দ্র কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, ২১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস হোসেন, যুবদল নেতা শাহাদত হোসেন রাজু, মোহতাছিন বিল্লা মুন, মিল্টন হোসাইন, আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মমিন, শ্রমিকদল নেতা আজাদুল ইসলাম আজাদ, ছাত্রদল নেতা সিয়াম আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাহাদাত হোসেন, বগুড়া/










