রাজধানীতে নিষিদ্ধ জেএমবির এহসার সদস্য গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যান এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য দেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম আহসান জহীর খান (৫০)। তিনি জেএমবির এহসার সদস্য।

গত শনিবার সন্ধ্যার পর জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম দিক থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে জানিয়ে সূত্র বলছে, গ্রেপ্তারের পর শেরেবাংলানগর থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
-সাইমুন