“নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলা ভাদসা উচ্চ বিদ্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া, সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিনুর ইসলাম, জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন শাহিন, জাকস ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মুহাম্মদ জহুর আলী, ভাদসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া, গঙ্গেশচন্দ্র রায়, রাশিদুল ইসলাম চৌধুরী, আব্দুল্লাহ আল জাবের, নূরে আলমসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা ও স্থানীয়দের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
-সাইমুন










