তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জর্ডান

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন জর্ডানের উপ-প্রধানমন্ত্রী আয়মান সাফাদি। সোমবার (২ ফেব্রুয়ারি) ফোনালাপে তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দুই শীর্ষ কূটনীতিকের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদ এবং আম্মান তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইসলামী প্রজাতন্ত্রের ওপর আক্রমণ চালানোর অনুমতি দিবে না বলে আশস্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জর্ডান কোনও আঞ্চলিক সংঘাতের যুদ্ধক্ষেত্র বা ইরানের বিরুদ্ধে কোনও সামরিক পদক্ষেপের জন্য লঞ্চিং প্যাড হবে না। আম্মান কোনও পক্ষকে তার আকাশসীমা লঙ্ঘন করতে বা তার নাগরিকদের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে দিবে না।

এদিকে মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইয়েমেন।

-সাইমুন