নির্বাচনী প্রচারণায় ৪০ দিনে ৩০ জেলায় তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে ২৫ ডিসেম্বর ২০২৫ দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ দেশে ফেরার ৪০ দিন পূর্ণ হলো। দেশে ফেরার পর থেকে তিনি সারাদেশে তীব্র নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।

আজ সোমবার খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে তার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই হাজার হাজার সমর্থক মিছিল ও পতাকার সঙ্গে সমাবেশস্থলে উপস্থিত হন। জনসভায় তারেক রহমান খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভোটারদের আস্থা ও সমর্থনের আবেদন জানান।

গত ৪০ দিনে তিনি দেশের প্রায় ৩০টি জেলায় সরাসরি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এর মধ্যে রয়েছে:

ঢাকা বিভাগ: ঢাকা (৩০০ ফিট), সাভার, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ

সিলেট বিভাগ: সিলেট সদর, মৌলভীবাজার, হবিগঞ্জ

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম সদর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া

রাজশাহী বিভাগ: রাজশাহী সদর, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ

রংপুর বিভাগ: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়

বরিশাল বিভাগ: বরিশাল সদর, পটুয়াখালী

খুলনা বিভাগ: খুলনা ও যশোর

জনসভায় বিপুল সমর্থকের উপস্থিতি, মিছিল ও উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। নিরাপত্তার কারণে প্রশাসন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, তারেক রহমানের এই ধারাবাহিক প্রচারণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করছে। দলের কর্মী ও সমর্থকদের মধ্যে আস্থা বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

-মীর মোমিন