দিনাজপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ

দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি সোমবার দিনাজপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার  মো. জেদান আল মুসা পিপিএম, রিসোর্স পার্সন এর বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা ।
দ্বিতীয় পর্বে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি।
দিনব্যাপী প্রশিক্ষণ এ কর্মশালায় দিনাজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪২জন সাংবাদিক অংশ নেন এবং শেষে
অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর