মাদারীপুর সদরে ফসলি জমি কেটে বালু উত্তোলনের অভিযোগ, ‘বোম্বার বেলাল’-এর বিরুদ্ধে ক্ষোভ

মাদারীপুর সদর উপজেলার ঘটমজি ইউনিয়ন দেবদা গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ‘বোম্বার বেলাল’ নামে পরিচিত এক ব্যক্তি আত্মঘাতী ড্রেজার মেশিন ব্যবহার করে জমি কেটে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রি করছেন।

অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই তিনি কোনো ধরনের অনুমতি ছাড়াই এভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে এলাকার ফসলি জমি নষ্ট হচ্ছে এবং জমির মালিকরা ক্ষতির মুখে পড়ছেন। জমির উর্বরতা নষ্ট হওয়ায় ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, আইনের তোয়াক্কা না করেই দিনের পর দিন এই কার্যক্রম চালানো হচ্ছে। বালু উত্তোলনের ফলে জমিতে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে, যা বর্ষা মৌসুমে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বলেও জানিয়েছেন তারা।

-হাবিবুর রহমান সুমন,মাদারীপুর