চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কদলপুর এলাকা হতে ০১ টি দেশীয় তৈরী পাইপগান ও এক রাউন্ড শিসার কার্তুজ এবং ২টি খালি খোসা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কদলপুর ইউপির কদমপুর গ্রামস্থ রাশেদ মেম্বার এর বসতবাড়ির উত্তর পার্শে পুকুর পাড়ের উত্তর পূর্ব কোনে খেজুর গাছের নিচে ঝোপের মধ্যে শপিং ব্যাগে মোড়ানো ০১ টি দেশীয় তৈরী পাইপগান পরিত্যাক্ত অবস্থায় পরে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩১ জানুয়ারী শনিবার আনুমানিক ১১:২৫ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে ০১ টি দেশীয় তৈরী পাইপগান ও এক রাউন্ড শিসার কার্তুজ এবং দুইটি খালি খোসা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি









