কক্সবাজারের গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১টি বোটসহ ২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত ৩০ জানুয়ারি শুক্রবার কক্সবাজারের টেকনাফ থানাধীন শ্যামলাপুর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় ১টি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একইদিন রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতের কবলে পড়া ১টি ফিশিং বোটসহ ২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয় এবং ফিশিং বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম










