ট্রাম্পের অনুরোধে পুতিন স্থগিত করলেন কিয়েভে হামলা

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অনুরোধে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রেমলিন শুক্রবার এই খবর নিশ্চিত করেছে।

উল্লেখ্য, কিয়েভে সাম্প্রতিক রাশিয়ার হামলায় শত শত অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে শহরের তাপমাত্রা -৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, যা মানবিক সংকটের আশঙ্কা বাড়াচ্ছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এই বিরতি মূলত “শান্তি আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরির” উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেননি, এই বিরতি শুধুমাত্র কিয়েভকেই প্রযোজ্য নাকি পুরো ইউক্রেনের জন্য।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, “রাশিয়া যদি আমাদের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় না, আমরা ওদের স্থাপনায় হামলা চালাবো না।”

সূত্র: আলজাজিরা

বেলাল হোসেন /