ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিওনপো ডি. এন. ধুঙ্গিয়েল তাঁর সরকারের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।
আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাসসকে জানান এইচএসআইএ’র নির্বাহী পরিচালক এস এম সামাদ।










