বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে এসেছেন। এর আগে গত বৃহস্পতিবার বগুড়া তার নিজ পিতার জন্মভূমি আলতাফুন্নেছা খেলার মাঠে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়। সেখানে রাত ১২টায়, নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে বগুড়ার নানা পরিকল্পনা, বাস্তবায়ন করতে প্রতিশ্রুতি দেন। এবং তিনিসহ বগুড়ার ৭ বিএনপির প্রার্থীকে ধাষের শীষে ভোট দেওয়ার জন্য বগুড়াবাসীকে আহবান করেন। পরে তিনি বগুড়া শহরতলীর হোটেল নাজগার্ডেনে রাত্রীযাপন করেন।
শুক্রবার বগুড়া সেন্ট্রাল মসজিদ জুম্মার নামাজ আদায় শেষে রংপুরের উদ্দেশ্যে রওনার পথে ঐতিহাসিক মহাস্থানগড় এর হযরত শাহ সুলতান এর পুন্ড্রভূমি বাসষ্ট্যাণ্ডে অবস্থান করেন। সেখানে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বগুড়া-২ শিবগঞ্জ আসনের ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলমের আয়োজনে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশের কল্যাণে দোয়া এবং মাজার জিয়ারত করা হয়। দোয়া পরিচালনা করেন, মহাস্থান মাজার মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব এমদাদুল হক। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বগুড়া ও এর আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দীর্ঘ ১৯ বছর পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে মহাস্থান বন্দর এলাকায় বিএনপির নেতাকর্মী ও জনতার স্রোত ছিল চোখে পড়ার মত। তারেক রহমানের সফর উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেন।
একই ভাবে তিনি বেলা ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যাণ্ডে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল-দোসীমানা পর্যন্ত অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। এতে জনস্রোতে মুখরিত হয়ে ওঠে মহাস্থান ও মোকামতলা এলাকা।










