বগুড়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

বগুড়ায় ৭টি আসনে জমে উঠেছে ত্রয়োদশ‌ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি দলের প্রার্থী ছুটে চলেছেন নিজ নিজ এলাকার ‌ জনসাধারণের দ্বারে দ্বারে বিভিন্ন সংগঠনের সদস্যদের নিয়ে মিটিং মিছিল করে বেড়াচ্ছেন। নির্ঘুম রাত পাড়ি দিচ্ছেন স্ব স্ব প্রার্থী ও সমর্থকরা এর ধারাবাহিকতায় শেরপুর ধুনটের নির্বাচনী এলাকা শেরপুরে শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং এলাকাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন করতোয়া বাস টার্মিনালে শেরপুর-ধুনট মালিক-শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

শেরপুর-ধুনট মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি তার বক্তব্যে বলেন, “শ্রমিকদের উন্নয়ন নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সাথে শেরপুর ও ধুনট উপজেলাকে সম্পূর্ণ চাঁদাবাজি ও নেশামুক্ত হিসেবে গড়ে তোলা হবে।”

প্রধান বক্তার বক্তব্যে আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা বলেন, “বিগত কোনো সরকারই শ্রমিকদের স্বার্থ নিয়ে ভাবেনি। আমরা আশাবাদী, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে শ্রমিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা এবং শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুন্ডু, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, রনজিৎ দত্ত ভোলা, একে বাবলু, আমিনুল ইসলাম রাজু, নুরুল ইসলাম নুর, আব্দুল্লাহ শেখ, নাজমুল হক, জামাল তালুকদার, নুরে আলম শাকিল, আব্দুল লতিফ তালুকদার, শাহ কিরণ, নিলু ফকির, আব্দুল আলিম আকন্দ, সাব্বির আলম লোটন, আব্দুল মোন্নাফ আকন্দ, মোয়াজ্জেম হোসেন, হাসমত আলী, গোলজার রহমান, মাহমুদুল হাসান লিটন, ইউসুফ আব্দুল্লাহ হারুন, হোসেন আলী ধূল্যা, আনোয়ার হোসেন, রেজাউল করিম, মোসলেম উদ্দিন, এনামুল ইসলাম জিন্নাহ, শহিদুল ইসলাম, সানোয়ার হোসেন, শওকত খন্দকার, রাজু মোল্লা, বদিউজ্জামান বদি, শের আলী, ফজলুল হকসহ বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শফিকুল ইসলাম বাবলু, বগুড়া