আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাছুমপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া। সঞ্চালনায় ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ, সহ-সভাপতি মমিন ভূঁইয়া, রূপগঞ্জ থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম (মাসুম মেম্বার), যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ওলামাদলের সভাপতি হাজী আ. মতিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য এ কে বাবু ও এনামুল হক, ওলামাদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, নির্বাচনের আগে যেমন তিনি জনগণের পাশে ছিলেন, নির্বাচনের পরেও রূপগঞ্জবাসীর পাশে থেকে উন্নয়ন, সমস্যা সমাধান ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
-সাইমুন










