জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ইউনিট–বি (কলা ও আইন অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সকল রুটের বাস চলাচল করবে।
আজ বুধবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিন, কলা অনুষদের জবি/আ.অ/ভর্তি/২০২৫-২০২৬ নং স্মারকে গত ১৯/০১/২০২৬ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের ইউনিট-বি স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি, শুক্রবার দুপুর ৩:৩০ মিনিট হতে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং ভর্তি পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নিয়মিত যানবাহনসমূহ কর্মদিবসের ন্যায় চলাচল করবে।
নির্দেশনা অনুযায়ী, সকাল ১১টায় নির্ধারিত স্থান থেকে বাসগুলো যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবে এবং ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টায় ক্যাম্পাস থেকে নিজ নিজ রুটে ছেড়ে যাবে। ওই দিনে পরিবহন পুলের অন্যান্য সকল সেবা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
-মামুন










