সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-এর বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে।
বিসিবি জানিয়েছে, “বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে, এসব দাবি মিথ্যা ও মনগড়া। বিসিবি দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে কোনো তদন্তের অস্তিত্ব নেই।”
বিসিবি আরও জানায়, “এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো বোর্ড ও সভাপতির সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্য বহন করে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম/পেজ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে মিরপুর থানায় জিডি নং ৩৮৬৭ দায়ের করা হয়েছে।”
বোর্ডের পক্ষ থেকে জনগণ ও গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে যাচাইহীন তথ্য শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার জন্য এবং শুধুমাত্র আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য উৎসের ওপর নির্ভর করার জন্য।
বেলাল হোসেন/










