ফরিদগঞ্জের ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের জি এফ সি একাডেমি মাঠে গত ২৯ জানুয়ারী,২০২৬ইং, বৃহস্পতিবার সন্ধ্যায় বর্নাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সন্ত্রাসীদের গুলিতে শহীদ হওয়া শহিদ শরীফ ওসমান বিন হাদী’র স্মরণে আয়োজনটি সফল করেন জি এফ সি একাডেমি। উক্ত অনুষ্ঠানে দেশের সুনাম ধন্য ইসলামীক সাংস্কৃতিক সংগঠন কলরব ,নবসুর ও মায়াবিসুর শিল্পী গুষ্টি অংশগ্রহন করেছেন। সাংস্কৃতিক শিল্পীরা তাদের সংগীত ও কথার মাধ্যমে ওসমান হাদী কে তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মোঃ আল আমিন গাজী ও ফাহিম মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ইনকিলাবি মজলিস ফরিদগঞ্জ কে। সেখানে ইনকিলাবি মজলিস ফরিদগঞ্জের পক্ষ থেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈকত আমিন, আশরাফ উদ্দিন ও জিহাদুল ইসলাম এসময় আরও উপস্থিত ছিলেন ইনকিলাবি মজলিস ফরিদগঞ্জের মাহবুব রাব্বানি, তানবির হোসেন ফুহাদ ও অন্যান্য। এছাড়াও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তরুন সমাজ ও নানা শ্রেনী পেশার মানুষ।
সাহেদ বিন তাহের, চাঁদপুর









