শেরপুরে যা ঘটেছে নিন্দনীয়, ইউএনও–ওসি প্রত্যাহার: ইসি সচিব

শেরপুরে গতকাল ঘটে যাওয়া ঘটনা নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব।

তিনি বলেন, ঘটনাটি নিন্দনীয় এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব জানান, ঘটনার ধারাবাহিকতায় শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–কে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, “ইনকোয়ারি কমিটির রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউই আচরণবিধির ঊর্ধ্বে নয়।”

ইসি সচিব আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করা হবে না।

এজাজ আহমেদ