শান্তি সমৃদ্ধি ও সম্পপ্রীতির এবং আলোকিত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকের জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) বিকেলে  ভলাকুট ইউনিয়নের পুর্ব বাজার টাওয়ার সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক নারী -পুরুষ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ভলাকুট ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী ও সমাজ সেবক হাজী আলী নেওয়াজের সভাপতিত্বে  ও ভলাকুট ইউনিয়নের ৪নং ওয়ার্ড  বিএনপির সভাপতি আবুল হোসেনের  সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসির নগর আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ভাটি অঞ্চলের কিংবদন্তি রাজনীতিবীদ এস এম শাফি মাহমুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর সংসদীয় ২৪৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও তিন বারের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু তালুকদার।

মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শাহ নেওয়াজ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল জেলা মহিলা দলের সহ-সভাপতি উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফরহাদ মেম্বার,  বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসনাহেনা,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ওয়াজউদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস, উপজেলা বিএনপির সদস্য আশ্রাফুল আলম বাবুল, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক মীর মোস্তফা জালাল, ইউনিয়নের যুব দলের সাবেক সভাপতি জালাল পাঠান,উপজেলা যুব দল নেতা হোসাইন ভূঁইয়া, হাবিবুর রহমান, হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল মিয়া, উপজেলা বিএনপির সহ  ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার, যুব দল নেতা সাবেক যুগ্ম আহবায়ক ফারুক খান,উপজেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক মালেক শাহ,   ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আকবর,  ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আবুল খায়ের, গোয়ালনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, উপজেলা বিএনপির  সদস্য আমিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম, বিএনপি নেতা আলী আযম, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শাহীন মিয়া , কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তপু,উপজেলা যুবদল নেতা, হোসাইন আহমদ বিএনপি নেতা হামিদ মিয়া,মানিক মিয়া,হানিফ মিয়া বখতিয়ারউজ্জামান গালিব, মিজান মিয়া, আউয়াল মিয়া, আবু লায়েছ, সহ অঙ্গ  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, ভাটি অঞ্চলের নানামুখী সমস্যা সমাধান ও মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও নানামুখী  সমস্যা দুরভীত করে শান্তি,সমৃদ্ধ, সম্পপ্রীতি ও আলোকিত নাসির নগর উপজেলা গড়ার লক্ষ্যে আগামী ১২ তারিখ ঘোড়া প্রতীকে আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। আগামী নির্বাচনে স্বতন্ত্র ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

খ,ম,জায়েদ হোসেস, ব্রাহ্মণবাড়িয়া