মানুষের ভালোবাসার প্রতীক ধানের শীষ: এড.কালাম

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, জনগণ আমার গণসংযোগে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করছে। মানুষ ধানের শীষকে ভালবাসে। তারা ধানের শীষকে আমার চেয়ে বেশি ভালবাসে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বন্দরের ২৩ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের সময় একথা বলেন তিনি।
তিনি বলেন, মানুষ জানে আমার ব্যাপারে। আমি জানি উন্নয়ন কীভাবে করতে হয়। আমাদের দল থেকে আমাকে তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। আমি তার সম্মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন এ এলাকার এমপি ছিলাম। আমি এই এলাকারই বাসিন্দা, এই শহরের মানুষ। আমি জানি মানুষের দুঃখ দুর্দশা কী। আমাকেও এগুলোর কারণে ভুগতে হয়। আমি জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুল ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে এলাহী সোহাগ ও রাফিউদ্দিন রিয়াদ সহ ২৩ ও ২৪নং ওয়ার্ডের বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

মোঃ মামুন মিয়া
নারায়ণগঞ্জ