পাকিস্তান চেঁচামেচি করছে, কিন্তু শেষে আসবেই: হার্শা ভোগলে

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা নিয়ে যে অস্বস্তিকর গুঞ্জন উঠেছে, তা তিনি ‘চেঁচামেচি’ বলে আখ্যায়িত করেছেন। ভোগলে দৃঢ়ভাবে জানিয়েছেন, পাকিস্তান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে।

সাবেক ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানেও একই মত পোষণ করেছেন। তার মতে, পাকিস্তানের কাছে এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস নেই।

বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই পাকিস্তানের বর্জনের সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমে নানা গুঞ্জন প্রকাশিত হয়েছে। এই ইস্যুতে গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বৈঠক করেন। তিনি পরে জানান, আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকিস্তান দল সোমবারই শ্রীলঙ্কায় বিশ্বকাপের জন্য যাত্রা করার কথা রয়েছে।

ক্রিকবাজে অনুষ্ঠিত আলোচনা সভায় হার্শা ভোগলে বলেন, “তারা আসবে, অবশ্যই আসবে। এটা কোনো সাধারণ ম্যাচ নয়, এটা বিশ্বকাপ। তারা জানে, না এলে তাদের ক্রিকেটের জন্য বড় ধাক্কা হবে। এটা কোনো আন্তঃক্লাব খেলা নয়, যেখানে ম্যানেজার না থাকলে দল না আসে। বিশ্বকাপ, তাই তারা খেলবেই। তারা চেঁচামেচি করছে, কিন্তু শেষে আসবেই।”

ভোগলের যুক্তি, পাকিস্তান জানে, বিশ্বকাপ বর্জন করলে কোনো দেশ তাদের পুনরায় আমন্ত্রণ জানাবে না।

-এমইউএম