মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুতুবপুর সীমানা এলাকায় রেললাইনের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৭০ বছর।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাবিবুর রহমান সুমন,মাদারীপুর










