দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে একটি চমক উপহার দিয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির আহবাবয়ক কমিটি। এক সাথে পাশাপাশি বসে কৌশল বিনিময়ের মধ্যে দিয়ে এ দূরত্বের অবসান ঘটে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে সুসংগঠিত করা হয়। আর এতে উদ্যোগী ভূমিকা পালন করেন জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।
বুধবার (২৮ জানুয়ারী ) রাতে কিশোরগঞ্জ জেলা শহরে আলম টাওয়া হোসেনপুর বিএনপি কে সুসংগঠিত করার লক্ষে মতবিনিময় বৈঠক করা হয়। জেলা বিএনপির সাধারন সম্পাদক উপস্থিতে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবাবয়ক, বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, যুগ্ন আহবায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক এডভোকেট মন্জুরুল হক জুয়েল, যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, ঢাকা জজকোর্টের সিনিয়র আইনজীবী ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মনিরুল হক রাজন, সাবেক পৌর মেয়র ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম মাহবুব রহমান, যুগ্ম আহবায়ক আবু বাক্কর ছিদ্দিক বাক্কার, সাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ।
হোসেনপুর উপজেলা বিএনপির দীর্ঘদীনের ভেদাভেদে থাকা কমিটি ঐক্যবন্ধ হওয়ায় স্বাগত জানিয়েছে হোসেনপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন চানঁ মিয়া, যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, হোসেনপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানছুরুল হক রবিন,সহ সভাপতি শহিদ মিয়া, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও হোসেনপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, পৌর বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আতাহার আলী মৃর্ধা মাসুদ, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ভূইয়া হিমেল, যুগ্ম আহবায়ক নাজমুল ফয়েজ টুটুল, ছাত্রদলের আহবায়ক আবু নাঈম, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাজিব আহম্মদ, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম, তাতী দলের শামছুল আলম পারভেজ, পৌর যুবদলের সভাপতি শরিফ আহম্মেদ, বিএনপির নেতা জহির মাস্টার, দায়েন্তাজ, জুলমত, গোলাপসহ আরো অনেকেই।
মোঃশামছুল হক
হোসেনপুর,কিশোরগঞ্জ










