ছাগলনাইয়া পৌর শহরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ছাগলনাইয়া উপজেলা পরিষদ এলাকা থেকে গনসংযোগ শুরু করা হয়।
প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন, ফেনী-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।
এতে অংশ নেন, ফেনী জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক (অব:) মাওলানা আবদুর রউফ, ফেনী -১ আসনের সহকারী পরিচালক পেয়ার আহাম্মদ মজুমদার, ফেনী জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির কে এম আজাদ হোসাইন, সেক্রেটারি জাফর মোল্লা, পৌর জামায়াতের আমির মাওলানা মুফতি মির্জা আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা সালাউদ্দিন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা কাজী ওবায়দুল হক সিরাজীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শত শত নেতাকর্মী।
মাজহারুল ইসলাম, ফেনী










