শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে শিবিরের বিক্ষোভ

শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বুধবার দিবাগত রাতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামি ছাত্রশিবির।

বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় হয়ে বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এর আগে, বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

-সাইমুন