কালিয়ায় সেফটি ট্যাংক থেকে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্ত গ্রামে সুমি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আল আমিন মণ্ডলের (ইরানুর) বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, হত্যাকাণ্ডের পর তিনি গ্রামের কমিউনিটি ক্লিনিকের একটি সেফটি ট্যাংকের ভেতরে মরদেহ গোপন করেন।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে পুলিশ প্রশাসন আল আমিন মণ্ডলকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে কালিয়া থানা পুলিশ ও নড়াইল জেলা পুলিশের বিশেষ টিম যৌথ অভিযান চালিয়ে ওই সেফটি ট্যাংক থেকে সুমির মরদেহ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার রবিন হালদার (কালিয়া সার্কেল) এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলীর নেতৃত্বে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাজিম উদ্দিন, নড়াইল/