সুনামগঞ্জ—৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে বহিস্কার করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) আব্দুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিস্কৃতরা হলেন— শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছলিমুর বাচ্ছু , উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ কয়েছ, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবীবুল বারী আয়হান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রয়েল আহমেদ রাজা, যুবদল নেতা শামীনুর রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কাজে জড়িত থাকা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে লিপ্ত থাকায় স্থানীয় বিএনপি মনোনীত প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ৭ নেতাকে বহিস্কার করা হয়।