লক্ষ্মীপুর–৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজান এলাকাবাসীর কাছে একজন পরিচিত, পরীক্ষিত ও নির্ভরযোগ্য নেতা। প্রচারের ঝলকানি নয়, বরং কাজের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে মানুষের আস্থা অর্জন করে এসেছেন।
দুইবারের সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দায়িত্বকালে তিনি সততা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন-ঘুষ প্রত্যাখ্যান, সরকারি খরচে বিদেশ সফর না করা এবং প্রটোকল ও দেহরক্ষী গ্রহণ না করার মাধ্যমে তিনি পরিচিত হন “নিরহংকারী এমপি” হিসেবে।
রামগতি ও কমলনগরের উন্নয়নে তার অবদান আজও দৃশ্যমান। কমলনগর উপজেলা গঠনে ভূমিকা, নদীভাঙন রোধে উদ্যোগ, সড়ক যোগাযোগের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিস্তারে তার কাজ এলাকাবাসীর স্বীকৃতি পেয়েছে। রাজনৈতিক দুঃসময়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আইনি ও আর্থিক সহায়তা দিয়ে তিনি নিজেকে একজন অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এবারের নির্বাচনে তিনি মানুষের সামনে হাজির হয়েছেন একটি বাস্তবভিত্তিক অঙ্গীকারনামা নিয়ে। এতে রয়েছে-নদীভাঙন রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, সুশাসন ও দুর্নীতিবিরোধী পদক্ষেপ, যুব কর্মসংস্থান, কৃষি ও মৎস্য খাত উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য শক্তিশালীকরণ এবং দুর্যোগে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি।
উন্নয়ন, সততা ও অভিজ্ঞতার প্রতীক হিসেবে লক্ষ্মীপুর–৪ এর মানুষ আবারও এ বি এম আশরাফ উদ্দিন নিজানকেই বেছে নিতে আগ্রহী।
নিজস্ব প্রতিবেদক









