বুধবার পঞ্চগড়-২ সংসদীয় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী সফিউল আলম (সফিউল্লা সুফি) এর নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ ও মিছিলে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতে আমির ইকবাল হোসাইন। তিনি আমীরে জামায়াতের নির্বাচনী আসনে সময় ও সহযোগিতা দিচ্ছেন বলে জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইকবাল হোসেন বলেন, সফিউল আলম (সফিউল্লা সুফি) পঞ্চগড়-২ এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে জনগণের কথা শুনছেন। তিনি কেবল একজন সংসদ সদস্য প্রার্থী নন, তানি একজন সফল উপজেলা চেয়ারম্যান ।
তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা শুধু একজন এমপি প্রার্থীকে নয়, একজন যোগ্য সফল উপজেলা চেয়ারম্যান হয়ে তিনি যেই ভাবে মানুষের সেবা করে এসেছেন তা আনারাই ভালো জানেন। তিনি এই এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল এবং এসব সমস্যা সমাধানে ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন।’
ইকবাল হোসেন আরও বলেন, সফিউল আলম (সফিউল্লা সুফি) গণমাধ্যম ও গণসমাবেশে স্পষ্টভাবে জানিয়েছেন এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর কার্যকর সমাধান করা হবে। দেশের নানা সংকট নিরসনে তিনি একজন যোগ্য রূপকার হিসেবেই পরিচিত। গণসংযোগ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে এলাকায় প্রচারণা চালান।
এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা আমির জাহিদিল ইসলাম, কর্ম পরিশোধরিশোধ সম্পাদক আবুল বাশার বসুনিয়া, নায়েবে আমির আরিফু ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।