সুধারামে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালীর সুধারাম মডেল থানার ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওয়ালী রাজার বাড়িতে ২৭ জানুয়ারি গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আাসামী আবুল বাসার সহ ৭/৮ জন ভাড়াটিয়া সন্ত্রাসী ওয়ালী রাজার বসত বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় বাড়ির কেঁচি গেইটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে ভাঙচুর করে তাণ্ডব চালিয়ে ৫০ হাজার টাকার আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করে। ভাঙচুর চালানোর পর ডাকাতেরা ঘরের ভিতরে থাকা স্টিলের আলমীরার লক ভেঙ্গে নগদ ৯০ হাজার টাকা ও ৮ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘরের মহিলাদের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাত দল লুন্ঠিত মালামাল সহ দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। ডাকাত দল যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যায়,এ বিষয়ে যদি কোন আইনি ব্যবস্থা নেয়া হয় তাহলে ভিকটিমের সহপরিবার কে হত্যা করবে।এ ঘটনায়,সুধারাম মডেল থানা অভিযোগ দায়ের হয়েছে।ভিকটিমের পরিবার চরম নিরাপত্তাহীনতা ভুগছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ডাকাত গ্রেপ্তার হয়নি।

বি. চৌধুরী তুহিন, নোয়াখালী