ফতুল্লায় শাপলা কলির পক্ষে ব্যাপক গণসংযোগে এডভোকেট আব্দুল্লাহ আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনে দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল আমিন আজ রোববার (২৬ জানুয়ারি) ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে তিনি ফতুল্লা ইউনিয়নের পোস্ট অফিস এলাকা, কবরস্থান সংলগ্ন এলাকা, বৌ বাজার, রেইনবো ডাইং, পাইলট স্কুল, সাহারা সিটি, স্টেশন, উকিল বাড়ি, পাঁচতলা, নূর মসজিদ, হাজী বাড়ি ও খাঁ বাড়ি এলাকাসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় এডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দশ দলীয় জোট কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে শাপলা কলি প্রতীকে সমর্থনের আশ্বাস দেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপি, জামায়াতে ইসলামীসহ দশ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শাপলা কলির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগ শেষে এলাকাবাসীর শান্তি, উন্নয়ন ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

মাহমুদ কাওসার
নারায়ণগঞ্জ