দেব-রুক্মিণীএকসাথে পর্দায়

টলিউডে আবার নতুন করে জল্পনার পারদ চড়েছে। দূরত্ব, অভিমান আর নীরবতাসব কিছুকে ছাপিয়ে কি আবার পর্দায় ফিরছে দেবরুক্মিণী জুটি? টলিপাড়ার অন্দরে এখন একটাই প্রশ্ন, দীর্ঘ তিন বছর পর কি ফের একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে।

গত বছর দেবের বহু প্রতীক্ষিত ছবিধূমকেতুমুক্তির সময় থেকেই শুরু হয় গুঞ্জন। ছবিতে দেবের বিপরীতে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রচারের মঞ্চে কোথাও দেখা যায়নি রুক্মিণী মৈত্রকে। সেখান থেকেই সমাজমাধ্যমে ঝড়তাহলে কি দেবরুক্মিণীর সম্পর্কে ফাটল? অনেকে বললেন, যুগলের মধ্যে নাকি তৈরি হয়েছেলক্ষ যোজন দূরত্ব যদিও এই গুঞ্জন বারবার উড়িয়ে দিয়েছেন দেব রুক্মিণী দুজনেই। তাঁদের দাবি, সম্পর্কে কোনও পরিবর্তন হয়নি। কিন্তু জল্পনা থামেনি।

এর উপরব্যোমকেশ দুর্গ রহস্য’-এর পর থেকে তিন বছর কেটে গেলেও দেবরুক্মিণীকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। ফলে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। টলিপাড়ার একাংশের মতে, পেশাগত দূরত্বই নাকি ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেছে। যদিও তার কোনও নিশ্চিত প্রমাণ নেই।

এই আবহেই নতুন করে আলোচনায় এসেছে দেবের আগামী ছবিঅ্যাম্বুল্যান্স দাদা টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, এই ছবিতেই নাকি আবার জুটি বাঁধতে চলেছেন দেব রুক্মিণী। পরিচালনায় রয়েছেন বিনয় মুদগিল। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। স্বাধীনতা দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে এই ছবির। দেব নিজেই তার জন্মদিনে ছবির কথা ঘোষণা করেছিলেন। এটি তার কেরিয়ারের ৫০তম ছবি, ফলে এই প্রজেক্ট নিয়ে আলাদা আবেগও রয়েছে নায়কের।

অ্যাম্বুল্যান্স দাদাছবিটি বাস্তবের এক নায়কের জীবনের গল্প। উত্তরবঙ্গের করিমুল হকযিনি নিজের বাইককে অ্যাম্বুল্যান্স বানিয়ে বিনা পারিশ্রমিকে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দেন। মায়ের চিকিৎসার জন্য সময়মতো অ্যাম্বুল্যান্স না পেয়ে মাকে হারানোর যন্ত্রণা থেকেই শুরু হয়েছিল তার এই মানবিক লড়াই। সেই সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে কেন্দ্র সরকার তাকেপদ্মসম্মানে ভূষিত করেছে।

দেব এর আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, করিমুল হকের সঙ্গে তার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। বাস্তবের এই সাধারণ অথচ অসাধারণ মানুষটির জীবন তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি উত্তরবঙ্গে গিয়ে করিমুলের জীবনযাপন কাছ থেকে দেখবেন বলেও জানিয়েছিলেন দেব। কলকাতা জলপাইগুড়ি মিলিয়ে ছবির শুটিং হবে।

তবে সবচেয়ে বড় প্রশ্নএই ছবির নায়িকা কে? সেই নিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন দেব ছবির প্রযোজক। কোথাও সরকারি ঘোষণা নেই। কিন্তু টলিউডের অন্দরে জোর গুঞ্জন, দেবের ৫০তম ছবিতে বিশেষ চমক হিসেবে ফিরতে পারেন রুক্মিণী মৈত্রই। যদি সত্যিই তা হয়, তবে সব জল্পনাঅভিমানকে পিছনে ফেলে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে টলিউডের অন্যতম আলোচিত এই জুটিকে। এখন শুধু সময়ের অপেক্ষা।

বিথী রানী মণ্ডল/