স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ‘৯৯৯’ জাতীয় জরুরি সেবা নম্বরে বিষয়টি জানায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ককটেলগুলো উদ্ধারের পর পুলিশ এলাকাটিতে তল্লাশি চালায়। কে বা কারা কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছিল, সেটি নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
-্সাইমুন










