ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনে খেলাফত মজলিস  মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার।

ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের দেয়াল ঘড়ি   প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিস  মনোনীত  এস এম শহীদুল্লাহ  তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থীতা পেয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামি বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম। কেন্দ্রীয়ভাবে জোটের সিদ্ধান্তে নাসিরনগর উপজেলার  নেতৃবৃন্দদের  সঙ্গে পরামর্শক্রমে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারী ) জোটের বৃহত্তর স্বার্থ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করছেন। এ সময় তিনি নাসিরনগর উপজেলা নেতৃবৃন্দসহ সকল শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খ,ম, জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া