ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষপানে মোসা. জাহেদা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ) দুপুর ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জাহেদা বেগম গোয়ালখালী গ্রামের বাসিন্দা ও মন্টু মোল্ল্যার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, কাউকে কিছু না জানিয়ে জাহেদা বেগম বিষ পান করেন।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
-সাইমুন